সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্স অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। কনফারেন্সে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার, অপরাধ দমন কার্যক্রম, সম্ভাব্য অপরাধ প্রবণতা প্রতিরোধে আগাম প্রস্তুতি, জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেল মো. নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সাইফুল ইসলাম খান এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো. হাফিজুর রহমান।

এ ছাড়া উল্লাপাড়া, বেলকুচি ও কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপারগণ, জেলা ডিএসবি, ডিআইও-১, ডিএসবির অন্যান্য ডিআইও এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা কনফারেন্সে অংশ নেন।

সভা শেষে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাহসিকতার জন্য কর্ণাটকের সেই ছাত্রীকে ৫ লাখ রুপি পুরস্কার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব নিষিদ্ধ ঘিরে তীব্র উত্তেজনার মাঝে মুসলিম এক ছাত্রী প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছেন। গেরুয়া ওড়না পরা একদল ছাত্র-ছাত্রীর ‘জয় শ্রী রাম’

গাজায় হামলা মাত্র ‘শুরু’, আরও ‘তীব্র’ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।

সিরাজগঞ্জে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিকী পাঠদান

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই শিক্ষার্থীদের পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণিকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠ গ্রহণ করলেন শিক্ষার্থীরাও। সোমবার (২৮ জুলাই)

মেসির জাদুকরী ফ্রি-কিক! মায়ামির দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে

কর্মচারীকে মালিক সাজিয়ে আরও ২১ কোটি লোপাট, আসামি সাইফুজ্জামান সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক: কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকার কারওয়ান বাজার শাখা থেকে মোট ২১ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর