সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। সেইসঙ্গে এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। বৃহস্প‌তিবার (২ জানুয়ারি)। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ কৃষি ‘আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এ সময় তি‌নি ব‌লেন, গত ৭২ ঘণ্টা ধরে দেখা নেই সূর্যের। সেইসঙ্গে বইছে মৃদু হিমেল বাতাস। যার ফলে বেড়েছে শীতের তীব্রতা। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।’
তাড়াশ কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ বৃহস্প‌তিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস। মূলত দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
‘এদি‌কে, প্রচণ্ড শীতে স্বাভাবিক কর্মজীবনে নেমে এসেছে অনেকটাই স্থবিরতা। এমন আবহাওয়া আরও ৭২ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৃদু হিমেল বাতাস বয়ে যাওয়ায় কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। তীব্র শীতকে উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ কাজের উদ্দেশে বের হলেও তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। ঘন কুয়াশার কারণে সকা‌লে সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি থাকে না। আমরা ব্যক্তিগত স্বার্থে নয়,

গরুর হাটে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্য দিবালোকে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা। শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন বাজার এলাকায়

দেশ ছেড়ে পালিয়েছেন সারজিস আলম…সর্বশেষ যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি,“৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম প্রায় ৫৮ হাজার কোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। এটি গত অর্থবছরের একই

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায়

ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই