সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা মানুষ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে যমুনা নদীর পাড়ে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় তিন কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতীকী ম্যারাথন উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

এই প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত ও তাঁদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মানবাধিকার ও উন্নয়নকর্মী, খেলোয়াড়, সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

‘জুলাই-আগস্ট আন্দোলন’ এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনের চেতনায় উজ্জীবিত এই আয়োজন সিরাজগঞ্জে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। এতে অংশগ্রহণকারীরা বৈষম্যমুক্ত, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ড: পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিরাজগঞ্জ

চাঁদাবাজির বিরুদ্ধে উত্তাল ইবি: ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক; রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে

হবিগঞ্জে সড়কে ঝরলো কলেজছাত্রের প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায়

পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক

পাবনা প্রতিনিধি: ভারতের নাগরিক হয়েও পাবনা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি

উৎকণ্ঠায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে অস্ত্রের ঝনঝনানি

ডেস্ক রিপোর্ট: নির্বাচনি গণসংযোগকালে চট্টগাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার পর অন্যান্য আসনেও বিএনপি মনোনীত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। জামায়াত-শিবির এই হামলা

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১৩

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন। এছাড়া