সিরাজগঞ্জে জামার আবদার পূরণ না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে খাদিজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে নিজ শয়নকক্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন স্থানীয় কৃষক মো. খাদেম আলী মন্ডলের মেয়ে এবং জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পড়াশোনার সময় খাদিজা তার বাবার কাছে নতুন জামার আবদার করে। তবে আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে জামা কিনে দিতে অপারগতা প্রকাশ করেন বাবা খাদেম আলী। পরে রাতে মা সোহাগী খাতুন মেয়েকে খাবার খেতে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে চিৎকার করলে খাদেম আলী দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়েকে বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ অভিযুক্ত নয় এবং এখনও কাউকে গ্রেপ্তারও করা হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা অসহনীয় শোক ও কষ্টে ভেঙে পড়েছেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি বস্তা বদলে চাল পাচার, বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)

ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার গদখালীতে ফুল কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

ঘুষের টাকার জন্য মেলেনি শিকলে বাঁধা প্রতিবন্ধী শিশু নাহিদের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে ৫ বছর হলো মানুষিক ভারসাম্যহীন নাহিদ হোসেন (০৯), নামে এক শিশুকে শিকলে বেঁধে রেখেছে তার বাবা-মা। জানা যায়,২০১৬ সালে

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে

সৌদি পৌছেছেন ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১২৪টি ফ্লাইটে তারা