সিরাজগঞ্জে জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে ইমামকে চাকরিচ্যুতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কোনো ধরনের নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়। অভিযোগ করা হয়, তিনি জামায়াতের একটি বৈঠকে যাওয়ার পথে ছিলেন। তবে তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধমূলক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, মসজিদ কমিটির জরুরি বৈঠকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. আবু শাহিন মল্লিক তাকে অবহিত করেন বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, একজন ইমাম হিসেবে তার দায়িত্ব মসজিদে নামাজ পরিচালনা, কোরআন শিক্ষা প্রদান এবং ধর্মীয় দায়িত্ব পালন করা। রাজনৈতিক সন্দেহের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী বলে তিনি দাবি করেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে মসজিদের সভাপতি আবু শাহিন মল্লিক জানান, মুসল্লিদের অনাগ্রহের কারণে ওই ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয়

ইরানে মাশহাদ শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাশহাদ শহরে ভয়াবহ বিস্ফোরণ ও কোম শহরে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছড়িয়ে পরে

দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানী ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের

পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন