সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা’ শুক্রবার (১৭ অক্টোবর) বেলকুচির শেরনরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবুল হাসেম সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো. আলী আলম। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচনী বিভাগের পরিচালক অধ্যাপক নুর-উন-নবী সরকার। বক্তব্য রাখেন নির্বাচনী বিভাগের সদস্য সচিব ও বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল এবং উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম।

কর্মশালায় বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রতিনিধি হিসেবে অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী ও চার সংসদ সদস্যসহ ২৪ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।, আজ

যেভাবে বেহাত নগদের শতকোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: সংকটে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নানা গ্রুপ-উপ-গ্রুপ জেঁকে বসেছে নগদে। ডাক বিভাগের একটি অংশ নগদের নিয়ন্ত্রণ

৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ নির্বাচনে ভোটগ্রহণ

হঠাৎ মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ, বড় কিছুর পরিকল্পনা?

ডেস্ক রিপোর্ট: গত বছর ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল পলাতক আওয়ামী লীগ। কিন্তু ছাত্রজনতার কড়া অবস্থানে ধোপে টেকেনি

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের

উল্লাপাড়ায় ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর সরকারী প্রথমিক