সিরাজগঞ্জে জাপানি কোম্পানির মালামাল চুরির প্রতিবাদে সিকিউরিটি কর্মীকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাপানি কোম্পানি আইএইচআই’র প্রকল্প এলাকা থেকে দীর্ঘদিন ধরে মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব অনিয়মে বাধা দেওয়ায় সিকিউরিটি সুপারভাইজার মাসুদ রানা (৩১) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে চোরচক্রের সদস্যরা। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আহত মাসুদ রানা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা সেতুর ডাব্লিউ ডি-২ প্যাকেজের আওতায় জাপানি প্রতিষ্ঠান আইএইচআই প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পে সাটার, তার, রড, ইউহেট, এঙ্গেল, পাইপ, এমএস প্লেটসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও স্ক্র্যাপ পণ্য দিনের আলো ও রাতে চুরি হয়ে যাচ্ছে।

গত ১০ জুলাই দুপুরে কয়েকজন বহিরাগত যুবক ধারালো অস্ত্র নিয়ে মাসুদ রানার ওপর অতর্কিতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি লাঠি দিয়ে বেধড়ক মারধর করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। পরে আহত অবস্থায় মাসুদ রানা ওইদিন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাসুদ রানা বলেন, কিছুদিন আগে মাসুদ হাসান শিপন সোনাই তারাসহ কয়েকজন চোরচক্র সদস্য আমাকে গোপনে মালামাল সরিয়ে দিতে প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় এবং বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা জানান, জাপানি কোম্পানি বিদেশি হওয়ায় তদারকির অভাব রয়েছে। প্রজেক্ট এলাকা থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি মালামাল প্রকাশ্যে স্থানীয় চোরদের সহযোগিতায় সরিয়ে ফেলা হচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতায় প্রকল্প এলাকায় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সুযোগে দিনের পর দিন প্রকল্প এলাকার মালামাল লুটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র।

সদর থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যা মামলা-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

ঋণচাপ সামলাতে মেয়েকে বিক্রির চেষ্টা, প্রতিবাদে বাঁচল শিশুটি

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে দুই বছরের নিজ কন্যাশিশুকে বিক্রি করার চেষ্টা করেছেন এক হতদরিদ্র পিতা। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার সিন্দুর্না

মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ওই আসনে জামায়াতের প্রার্থী এবং দলের

খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করলো ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, ইসি। সংস্থাটি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। বুধবার