সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সিরাজগঞ্জ জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

ভোরে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জন, মো. হারুন অর রশিদ খান হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাশিম তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দুপুরে দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণদাস, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এদিন জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল এবং দেশের নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হয়েছিল।

সন্ধ্যায় পৌর ভাসানী মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএনের কাছে। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, আলোচনার কোনো সুযোগ নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে

জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদককে কোটালীপাড়া যুবদলে অনুপ্রবেশের চেষ্টা,রাজনৈতিক মহলে গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী ও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর আন্দোলনে কয়েকশ লোকের নেতৃত্বদানকারী গোপালগঞ্জ জেলা মৎসজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আট দিন পরই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৩ শিশুসহ ১১

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামে মসজিদের এসি বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুসল্লিদের মাঝে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের নির্দেশেই

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘ ভারতের আহমেদাবাদ