সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো: ইকবাল হোসেন এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত স্বপন শেখ ওরফে ডোবার সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার আক্তার হোসেন শেখের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৪ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন শেখ ওরফে ডোবারের সাথে ছোট ভাই রোকন শেখের মারামারি হয়। একপর্যায়ে স্বপন শেখ ছোট ভাইয়ের বুকের ডান পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে রোকন শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারী স্বপন শেখ ওরফে ডোবারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ স্বপন শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিকে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা: ২৫ কোটি ঋণের ২০ কোটি আত্মসাৎ

স্টাফ রিপোর্টার: মাত্র পাঁচ দিনের ব্যবধানে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও এর মধ্যে ২০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

সারা দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক বসানোর পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর তিন টন চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে

বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যদি এ দেশের মানুষের

কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা ও র‌্যালি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক

ইরানের হামলায় জর্ডানে মার্কিন থাড রাডার ধ্বংসের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি