সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শুক্রবার (২০ জুন) ভোর রাতে পুলিশ কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে থেকে শিশুক চালক ইসলাম শেখের (২৪) লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত চালক ইসলাম শেখ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, পথচারিরা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা ইসলাম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে তার আটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই রেহাজুল শেখ বাদী হয়ে কামারখন্দ থানায় হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে হুমকি পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি!

নিজস্ব প্রতিবেদক: পুলিশের লুট হওয়া বৈধ অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার হয়নি। লুট হওয়ার এক বছর পর গত ১০ আগস্ট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেও

বিএনপি নেতার অনুষ্ঠানে বক্তব্য দিলেন হত্যা মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী শ্রমিকদলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ

হরমুজ প্রণালি সংকটে এলএনজি আমদানিতে শঙ্কা, চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে, যা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ

আন্তর্জাতিক নারী দিবসে খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার

দুই নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা বিএনপি নেতা, অতঃপর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল লতিফের বিরুদ্ধে। আব্দুল লতিফ ঘাটাইল

নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে সাড়ে ৩