সিরাজগঞ্জে চাঁদার দাবির পর রাইস মিলে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার সোহেল সামি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। মিল মালিক আব্দুর রশিদ জানান, ১২ দিন আগে মিলে একটি চিরকুট ঝুলিয়ে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এতে হুমকি দেওয়া হয়েছিল টাকা না দিলে মিল ও মালিককে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। তিনি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তার দাবি, সেই হুমকিরই বাস্তবায়ন হয়েছে। আগুনে ১০০ মণ ধান, দুই ট্রাক ঝুট, পানির পাম্প ও মিলঘর পুড়ে যায়।

কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার পলাশ কান্তি মন্ডল ও রবিন ডাকুয়াসহ ওই চারজন প্রাথমিক সদস্য ফরম

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় করা একটি মামলায় রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)

জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। রাতের মধ্যে পদত্যাগ কার্যকর না হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক

সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ মার্চ)

নিষিদ্ধ আ. লীগ ১৭ নভেম্বরকে কেন্দ্র করে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন