সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চা দোকানদার মো. বাচ্চু মোল্লা বাদী হয়ে এনায়েতপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জালালপুর বাজারে দোকানে গিয়ে আব্দুস সালাম ও তার কয়েকজন সহযোগী বাচ্চুর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। তারা জানান, ওএমএস-এর চালের ডিলারশিপ পাইয়ে দেওয়ার বিনিময়ে এ টাকা দিতে হবে। বাচ্চু দাবি করেন, তিনি নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছেন এবং কোনো চাঁদা দিতে পারবেন না। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দোকানে ভাঙচুর চালান ও তাকে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় দোকানে রাখা ওএমএস চাল বিক্রির দুই লাখ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী মো. বাচ্চু মোল্লা বলেন, “চাঁদার টাকা না দেওয়ায় আমাকে মারধর করা হয়েছে এবং দোকানে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত থাকায় অভিযোগপত্র পর্যালোচনা করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিষয়টি দেখা হবে।

অভিযুক্ত জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, “চায়ের দোকানে একটি ঝামেলা হয়েছিল। আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। উল্টো আমাকে মারধর করা হয়েছে এবং আমার বিরুদ্ধেই অভিযোগ দেওয়া হয়েছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিশুবান্ধব সমাজের অঙ্গীকার-রায়গঞ্জে জেগে উঠল শিশু অধিকার সচেতনতা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিশুবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। রবিবার

রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে

ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত, কমেছে চাঁদাবাজী, নেই মারামারি। কিশোর গ্যাংয়ের মদদদাতা উপজেলা পরিষদের সাবেক একজন ভাইস চেয়ারম্যান আত্মগোপনে থাকায়

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর চান্দা ভাই রাকিব এক ব্যক্তি নন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মো. রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন। রোববার রাত সাড়ে ১০টার

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

অনলাইন ডেস্ক: ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ইরানে সৃষ্ট