সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের জনগণ চাঁদাবাজি ও অনিয়ম থেকে মুক্ত পরিবেশ প্রত্যাশা করে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থার দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ অতীত নির্বাচনগুলোর বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি ভোট গ্রহণের সময় অর্থের প্রভাব ও অবৈধ লেনদেন পরিহারের আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি মনোনীত প্রার্থী সাইফ মুস্তাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেসরকারি খাত বিপর্যস্ত, ঋণনির্ভর বাজেটে আশার আলো নেই

সরকারি অর্থনৈতিক নীতি ঋণকেন্দ্রিক, ব্যবসায়ীদের হয়রানি ও শিল্পবিনাশে থমকে যাচ্ছে প্রবৃদ্ধি স্টাফ রিপোর্টার: গত প্রায় ১০ মাসে বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে ঋণই হয়ে উঠেছে প্রধান অবলম্বন।

হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত ১১

নিজস্ব প্রতিবেদক: মগবাজারে বেসরকারি ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে হামলা চালিয়েছে বহিরাগত সন্ত্রাসীরা। এতে ১১ জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) রাতে

রাজস্থানে চলন্ত যাত্রীবাহী বাস পুড়ে ছাই, দগ্ধ হয়ে মৃত্যু ২০

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র

সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের হানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। সোমবার (১৫সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) রা হয়েছে। আজ রবিবার বিএনপির দপ্তর সূত্রে এ

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে অত্র কলেজের অধ্যক্ষ আলী আশরাফ এর গাড়ি চালক রবিউল এর