সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি ট্রাকের হেলপার ওয়াহাব শেখ জেলহাজতে মারা যান।'
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। ফলে যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ বগুড়ার উদ্দেশে রওনা হন।'
ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান, ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের দুই পুরুষ যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকে থেকে যায়। পরে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় তরুণী চিৎকারে করলে স্থানীয় এক যুবক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলায় আজ রায় দেন বিচারক।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.