সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি ট্রাকের হেলপার ওয়াহাব শেখ জেলহাজতে মারা যান।’

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। ফলে যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ বগুড়ার উদ্দেশে রওনা হন।’

ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান, ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের দুই পুরুষ যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকে থেকে যায়। পরে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় তরুণী চিৎকারে করলে স্থানীয় এক যুবক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলায় আজ রায় দেন বিচারক।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হতাশা দূর করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে প্রতিপক্ষ পাকিস্তানকে

সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদের অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

নিজস্ব প্রতিবেদক: জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য

আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরির আগুণ

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ সাভারের আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার (২০

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রের ২২৪টি বুথে শুরু

হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিক জনতার হাতে আটক 

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ