সিরাজগঞ্জে ঘুষ না দেওয়ায় নারী শিক্ষিকা বরখাস্তের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ঘুষ দাবি, অনিয়ম ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ উঠেছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এনটিআরসি নিয়োগপ্রাপ্ত এক নারী শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সুপার আব্দুস সামাদ শিক্ষক মোমেনা খাতুনের কাছ থেকে চাকরিতে যোগদানের সময় দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে এমপিওভুক্তির নামে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়। সম্প্রতি অডিট কার্যক্রমের সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকেও অর্থ দাবি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মাদ্রাসার সভাপতি হিসেবে সুপারের স্ত্রী দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটি পারিবারিক প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে। হাজিরা খাতা ও ক্লাস রুটিন পর্যালোচনায় দেখা গেছে, সুপারসহ কয়েকজন শিক্ষক নিয়মিত উপস্থিত থাকেন না। তাঁদের অনুপস্থিতিতে পাঠদান পরিচালনা করছেন মাদ্রাসার আয়া ও পিয়নরা, ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগের বিষয়ে সুপার আব্দুস সামাদ সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, লিখিত অভিযোগের পরপরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ভার্সন: দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। রবিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায়

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতাদের ছবি নিয়ে নানা গুঞ্জন

সিরাজগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন সুইটের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ১ জন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নয়নগাঁতী কবরস্থান

বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছে তেহরান, ঐক্যের ডাক খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বিক্ষোভকারীদের

উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার, জনতার রোষে জুতার মালা

অনলাইন ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে জনতার হাতে অবমাননার শিকার হওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (২২