সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন ও র‍্যালি আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ বছরের গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে–র উপজীব্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্যতাভিত্তিক রূপান্তর।
কিশোর-কিশোরী, নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রভাব তুলে ধরা প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে কর্মসূচিতে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির প্রকল্প সমন্বয়কারী মোছা আক্তারি বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা রাজিয়া সুলতানা ও মোছা আকলিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য এবং গ্রামভিত্তিক বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে চরাঞ্চলে বন্যা, অসময়ে বৃষ্টি, খরা ও নদীভাঙন বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, বাস্তুভিটা হারানোর ঝুঁকি এবং শ্রমজীবী মানুষের কর্মহীনতার মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ করে নারী ও শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় সরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করবো না: জামায়াত আমির

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণ-যুবসমাজ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশিশক্তিমুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ নতুন বৃত্তি দেওয়ার প্রস্তাবও করা হয়েছে ইসলামাবাদের

বরিশালে সাংবাদিক মাসুদ রানার বাসা-বাড়িতে হামলা ভাঙচুর।।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা দক্ষিণের কৃষক দলের আহ্বায়ক মহসিনের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার ৩ রা এপ্রিল,২০২৫ইং) রাত নয়টার দিকে নিউনেশন পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ

আমাদের অনুমতি ছাড়া মসজিদে আযান হবে না’ হুমকির প্রতিবাদ করায় হামলা ও ভাঙচুর

ডেস্ক রিপোর্ট:শেরপুরের নালিতাবাড়ীতে একদল নেশাগ্রস্ত ব্যক্তিদের হামলায় একটি মসজিদে ভাঙচুর ও ইমামসহ মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, আমাদের অনুমতি ছাড়া আর

আপিলেও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, বিএনপি গণভোটের সুপারিশে দ্বিমত জানালেও জামায়াত রাজি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের সুপারিশে একমত জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে