সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ,দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ আরো দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি), দুপুরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুই শিক্ষার্থী হলো-সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৬) ও বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)। তারা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে, গতকাল সন্ধ্যায় নিখোঁজ রাফিন ইসলাম নামের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকালে ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর বাড়িতে বেড়াতে আসে তার নাতি জারিফের পাঁচ বন্ধু। ওই দিন বিকেলে ছয়জন স্থানীয় ফুলজোড় নদীতে গোসলে নামে। এ সময় তিনজন নদীর পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আজ উদ্ধার হলো দুই জনের মরদেহ।’
কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন,খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল একজন ও আজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’’
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি)। মো. মোখলেসুর রহমান বলেন,’মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতির উদ্বোধন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস জিপগাড়ী ও কার পরিবহন মালিক সমিতি নিবন্ধন পাওয়ায় উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর  চালা পলাশ

নাটোরে ৭৫ তরুণ পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, সাড়া ফেলেছে ‘ই-লার্নিং এন্ড আর্নিং’ লিমিটেড

নাটোর থেকে: নাটোর জেলার ৭৫ জন শিক্ষিত তরুণ-তরুণী পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বহুল আলোচিত ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের

একশ’টি দলীয় কর্মসূচির প্রত্যেকটিতে অংশ নিয়েছি : ফরহাদ ইকবাল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের কল্যাণে রাজনীতি করছি। ১/১১

মসজিদে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সহিংসতায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাগরিব নামাজের সময় মসজিদের ভেতরে ও বাইরে দেউলভোগ দয়হাটায়

খাদ্য সংকট সেন্টমার্টিনে, লোকালয় প্লাবিত

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়,