সিরাজগঞ্জ প্রতিনিধি: কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারণামূলক কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান প্রধান সড়ক, কাঁচাবাজার, চাল মার্কেট, বড় বাজার, কাপড় মার্কেট, কসমেটিক মার্কেট ও ফলের বাজারসহ ৫/৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালি থামিয়ে ক্রেতা-ভোক্তাদের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এ সময় বক্তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে এবং অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে হবে।
পথসভা চলাকালে প্রায় ২০০ জন চলমান রিকশাচালকের মাঝে ২০০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। কর্মসূচির সমাপনী আলোচনা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে।
ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবু জাফর খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য প্রদান করেন এফএমবির সভাপতি আনোয়ার হোসেন, ক্যাবের সাধারণ সম্পাদক আবু জাফর খান, সভাপতি শওকত আলী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.