সিরাজগঞ্জে কৃষক সার ডিলার ও বিএফএদের সাথে মতবিনিময়

নজরুল ইসলাম: চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যবস্থাপনা সঠিক রাখা ও কৃষকদের সমস্যা দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের প্রান্তিক কৃষক ও রাসায়নিক সার ডিলার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাড়ে ১১ টার দিকে

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হাশেম আবু, সহ-সভাপতি সরদার আফসার আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রোকনী প্রমুখ।

বক্তারা বলেন, চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি,সার সরবরাহ করার প্রতি গুরুত্বারোপ করেন। জেলার ৯ টি উপজেলায় নিযুক্ত বিসিআইসি সার ডিলারগণ সভায় উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সার সরবরাহ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। একই সাথে সঠিক সময়ে ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করণ ও ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব শুরু পণ্য রপ্তানিতে

নিজস্ব প্রতিবেদক: স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। শর্ত অনুযায়ী তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য,

ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাদের, র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার

মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী,

জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা

অবরুদ্ধ অবস্থায় ফেসবুকে যুবদলের নেতা তৌহিদ আলমের স্মৃতিচারণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের যুবদলের নেতা তৌহিদ আলম তার ফেসবুক আইডিতে একটি পুরোনো ছবিসহ আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “এই সেই ছবিটি কালের সাক্ষী হয়ে থাকবে”

বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির পর এবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপির পক্ষ