সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণে অস্ত্রোপচার দুই যুবককে জিজ্ঞাসাবাদে আটক

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়ে মুখ খুলতে নারাজ ভুক্তভোগীর পরিবার।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোরীকে হাসপাতালে আনা হয়। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

হাসপাতালের গাইনী বিভাগের ইন্টার্ন চিকিৎসক পার্থ সাহা বলেন, ওই কিশোরীর বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত ছিল, সেটি রিপেয়ার করা হয়েছে। প্রাথমিকভাবে বলা যায়, জোর করে শারীরিক সম্পর্কের কারণেই বিশেষ অঙ্গ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কিশোরীকে যখন ভর্তি করা হয় তখন একজন পুলিশ সদস্য এসেছিলেন। তবে কিশোরীর পরিবার বলেছিলেন, ওই পুলিশ সদস্য তাদের আত্মীয়।

স্থানীয়রা জানান, কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রাম থেকে সিএনজি করে কিশোরীকে তুলে নিয়ে জামতৈল রেলস্টেশনের পূর্বপাশের একটি ঘরে ধর্ষণ করা হয়। অভিযোগ রয়েছে, ধর্ষণের আগে অভিযুক্ত যুবক উত্তেজক ওষুধ সেবন করেন এবং বেপরোয়া যৌন নির্যাতনের কারণে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই রতন বলেন,

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জামতৈল গ্রামের বাসিন্দা আতিক (২২) ও নয়ন (২০)–কে থানায় আনা হয়েছে। ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে আমরা গভীরভাবে তদন্ত চালাচ্ছি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর)

রিকশা ও মাইক্রো যোগে তুলে নেওয়া হয় আমাকে: মাওলানা মামুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে পাওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নেওয়া

ঢাকায় আজহারীর মাহফিল কাল, বিশাল প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: বিভাগভিত্তিক মাহফিলের অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জে মাহফিল করবেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের। শনিবার (২৫ জানুয়ারি)।