সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ড: পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি ও র‌্যাব-০১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকেরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নাজমুল চত্বর সংলগ্ন ক্রিয়েটিভ স্কুলের সামনে রিয়াদ ও তার বন্ধুরা সিএনজির ভেতরে অবস্থান করছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর রুজু হয়। মামলার ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি, মামলা নম্বর ৪০।
র‌্যাব জানায়, মামলা রুজুর পর থেকে ছায়াতদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মো. সাকিন গ্রেপ্তার হন। সর্বশেষ ৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে অভিযান চালিয়ে পলাতক আসামি মো. হৃদয়কে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. হৃদয় (১৯) সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জাহাঙ্গীর। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪

তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে। প্রধান

বিএনপির কমিটিতে আ.লীগের দোসর ও মৃত ব্যক্তি

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির তিনটি ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামায়াতপন্থিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলন স্থগিতের

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি লঞ্চে থাকবেন ৪ জন আনসার সদস্য   

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে রোববার থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন)

পাকিস্তান থেকে বাংলাদেশ—নতুন বছরে চতুর্মুখী চ্যালেঞ্জের মুখে ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারত এক অস্থির আঞ্চলিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সদ্য গত বছরটি চিহ্নিত হয়ে থাকবে পাকিস্তানের ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা আর বাংলাদেশের নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তনের জন্য,