সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে আব্দুর রহমান রিয়াদ (১৭) কে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই দিন রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা মো. রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মামলা নম্বর ৪০ হিসেবে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ও ৩৪ ধারায় রুজু হয়।

মামলা দায়েরের পর র‌্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি ২০২৬ দুপুর ১২টা ৪০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সাকিনের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার ধানবান্ধি এলাকায় বলে জানিয়েছে র‌্যাব। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চরমোনাই না এলে দাঁড়িপাল্লা লড়বে ২২৬ আসনে

নিজস্ব প্রতিবেদক: আসন বণ্টন নিয়ে মাসখানেকের টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে নির্বাচনী ঐক্য করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। সমঝোতায়

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

অনলাইন ডেস্ক: দিল্লি-ইসলামাবাদ যু্দ্ধে ফ্রান্সের তৈরি ভারতের রাফায়েল ধ্বংস করেছে চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান। এ আকাশযুদ্ধ চিন্তায় ফেলেছে বিশ্বের সামরিক বাহিনীগুলোকে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের

টি–ব্যাগে অতিমাত্রায় ভারী ধাতু, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বিক্রি হওয়া জনপ্রিয় ব্র্যান্ডের টি–ব্যাগে সিসা, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে পাওয়া

পাবনায় দুইপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায়

যুমনা সেতুর উপর দুর্ঘটনা, ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: যমুনা সেতুর উপর একাধিক দুর্ঘটনা, গাড়ী বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি

নকশা জটিলতায় থেমে ওসমানী বিমানবন্দর, ব্যয় বেড়ে ২৭৮০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২০ সালের আগস্টে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু নকশায় গুরুতর ত্রুটি ধরা