সিরাজগঞ্জে কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে কর্মবিরতি পালন

নজরুল ইসলাম: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিতে সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির ন্যায্য দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে সিরাজগঞ্জের ধুকুড়িয়া শেখ আব্দুল হামিদ টেকনিক্যাল এন্ড বিএম ও কৃষি কলেজ, আইডিয়াল কলেজ এবং বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কর্মচারীরা।
বুধবার (২৮মে) সকালে সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া কলেজ মাঠে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতিকালে কর্মচারীরা বলেন, ‘সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসবভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় মুঞ্জুরুল আলম, আব্দুস সালাম, নুরুল ইসলাম , আম্বিয়া খাতুন, শিউলী, তাসলিমা খাতুতুন, ইমরুল হাসান, নাসির উদ্দিন, আবু সাইদ, হাফিজুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মঙ্গলবার (২৭ মে) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘এই কর্মবিরতির পরও সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসবভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করা না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।’
এর আগে দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ উৎসবভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্ময়ে তিনবার ডিগবাজি দেবেন’: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন।

বিএনপি নেতার গুদাম থেকে ভর্তুকির পণ্য পাচার: ভ্যানসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ১২ বস্তা ভর্তুকিমূল্যের পণ্য অন্য জেলায় পাচারের সময় ভ্যানসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে

মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আগুনে পুড়ল ২০ ঘর

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার জেরে প্রতিপক্ষের

শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে শাহাজাদপুরে গুড নেইবারসের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা”। মানবিক উন্নয়নমূলক সংগঠন গুড নেইবারস বাংলাদেশ

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির