সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন 

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (১৪ মে) নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।

১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুল রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নূরনবী হোসাইনী ও মাওলানা মোঃ জহুরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে মোট ১৫ জনকে যুগ্ম-আহ্বায়ক এবং ১নং সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হকসহ ৮৩ জনকে সদস্য রাখা হয়েছে।

কমিটিতে ১৫ জন যুগ্ম-আহ্বায়ক হলেন- মোঃ লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টি এম শরফউদ্দিন জামিল,

হাফেজ ক্বারী মোঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ মাওলানা জুবায়ের হোসেন জুয়েল, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,

হাফেজ মাওলানা মোঃ স্বপন ওয়ারেসী, মাওলানা মোঃ ফরহাদ আলম, মাওলানা মোঃ মোত্তাকিন বিল্লাল রোকনি, মাওলানা কাজী মোঃ ইয়াহিয়া, মোঃ ইউসুফ আলী মেম্বার, টি এম শাকিব উল ইসলাম, মাওলানা মোঃ আব্দুস ছালাম, মাওলানা মোঃ হযরত আলী, মৌলভী মোঃ জহুরুল ইসলাম, মাওলানা মোঃ নাসির উদ্দিন।

এর আগে রোববার (১১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাও. মোহাঃ ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাও. মো. তাজউদ্দীন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য সাংবাদিক শেখ মো. এনামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য হাফেজ মাও. মো. আব্দুর রাজ্জাক।

সংগঠন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনামূলক ও পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে নবগঠিত আহ্বায়ক কমিটির বিষয়ে বক্তারা বক্তব্য দেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৯ জন আটক 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৯ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের কে নিজ বাড়ি থেকে

পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” পাল্টা সাইবার আক্রমণ চালিয়েছে ভারতের ওপর

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” নামে একটি বড় পরিসরের সাইবার পাল্টা আক্রমণ চালিয়েছে । পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাইবার ইউনিট পরিচালিত

মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক বিফলে? ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অম্রিতসারের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে

সিরাজগঞ্জের কামারখন্দে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৩

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ায় একটি মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আট জন। বঙ্গবন্ধু

আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), জানিয়েছে, শুক্রবার রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এ