সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নং ওয়ার্ড শাখার মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শিয়ালকোল চক ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। বিশেষ বক্তা জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সুইট এবং সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম টুপা, সাধারণ সম্পাদক মো. নূর আলম মুন্সি, সাবেক সহ-সভাপতি মো. আনিসুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. শাহজামাল আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিব্রাইল হোসেন প্রমুখ, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ খন্দকার দীপন, যুবদলের সাবেক সভাপতি মো. ইসহাক আলী, ছাত্রদলের সভাপতি মো. শাহীন রেজা, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুঞ্জরুল আলম তালুকদার (মন্জু), সাধারণ সম্পাদক মো. রবিউল আলম সাজু, সদর থানা যুবদলের সভাপতি মো. গোলাম কিবরিয়া (বরাত),

ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পান্না সেখ, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান আলীসহ এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট মোকাবেলায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্যের সংঘাতে উপসাগরীয় জ্বালানি রফতানি বন্ধ হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে অল্প সময়ের মধ্যেই আরব উপসাগরীয় দেশগুলোর তেল

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড

অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের

রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, বহুজন আটকা

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চার শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদি, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আসতে পারেন বলে জানিয়েচেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে,

জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি এই হামলাকে দেশবিরোধী “সবচেয়ে বাজে আগ্রাসন” হিসেবে