সিরাজগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতে ১৬টি কবরের মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

পরদিন মঙ্গলবার ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি আলগা দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, অন্তত ১৬টি কবর খুঁড়ে মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কাল তুলে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ট্রাউজার, গেঞ্জি ও কবর খোঁড়ার যন্ত্র উদ্ধার করা হয়।

কবরস্থান পরিচালনা কমিটির সদস্য খোকন সরকার, গোলজার হোসেন এবং স্থানীয় মুসল্লি আব্দুস ছামাদ জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থান প্রবেশ করে কঙ্কাল নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পরে খোঁড়া কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন জানান, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলোতে গত এক থেকে দেড় বছরের মধ্যে মৃত ব্যক্তিদের দাফন করা হয়েছিল। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর থেকে কবরস্থান এলাকায় স্থানীয়রা পাহারা জোরদার করেছেন। তবে কারা এই কঙ্কাল চুরির সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঠেলার নাম বাবাজি, আস্তে আস্তে বলা শুরু করেছেন—আমরাও ‘হ্যাঁ’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জনগণ পুরোনো পচা রাজনীতি আর চায় না মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রথম দিকে ‘না’ ভোটের পক্ষে অনেকে ক্যাম্পেইন করেছেন,

জামায়াতের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সপরিবারে ৪০ জন

আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা

ইয়াং টাইগার চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’-এ চ্যাম্পিয়ন হওয়া সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও প্রাক্তন

সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু,

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে