সিরাজগঞ্জে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার মাদ্রাসা শিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ আব্দুল মুন্নাফ একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে জানান, মাথায় শয়তান ভর করায় তিনি এ কাজ করেছেন। এছাড়া ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখতে হত্যার হুমকিও দিতেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহজাদপুর থানা পুলিশ মুন্নাফকে গ্রেপ্তার করে। এর আগে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক শিশু শিক্ষার্থীদের বলাৎকার করে আসছিলেন। সম্প্রতি হেফজ বিভাগের দুজন শিক্ষার্থী মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে অভিভাবকদের কাছে ঘটনা প্রকাশ পায়। বিষয়টি ছড়িয়ে পড়লে রবিবার রাতে স্থানীয়রা মাদ্রাসায় বিক্ষোভ করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি জানায়। এ সময় উত্তেজিত জনতা মাদ্রাসার দুজন শিক্ষককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদ্রাসার কর্তৃপক্ষ পালিয়ে যায় এবং শিক্ষার্থীরাও প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নাফ অভিযোগ স্বীকার করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত

বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রেস সচিব

ঠিকানা টিভি ডট প্রেস: বিবিসি বাংলা নিয়ে ফেসবুকে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বিবিসি বাংলার

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের

থালাপতি বিজয়কে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর করুর জেলার ভয়াবহ পদদলিতকাণ্ডের তদন্তে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়কে টানা প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সেন্ট্রাল ব্যুরো

ইউনিফর্মে থাকাকালীন কোনো পক্ষপাতিত্ব করা যাবে না: সদস্যদের উদ্দেশে বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনী সদস্যদের উদ্দেশে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির