সিরাজগঞ্জে এইচআইভি আক্রান্ত ২৫৫ জন, ইনজেকশন ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা উদ্বেগজনক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২৫৫ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ইনজেকশনের মাধ্যমে নেশাজাতীয় ড্রাগ ব্যবহারকারী।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা ইনজেকশনজাত নেশা দ্রব্যের মাধ্যমেই সংক্রমণ বেশি ছড়াচ্ছে। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ সরবরাহ ও নিয়মিত কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের এআরটি সেন্টারের কাউন্সেলর ও প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা জানান, আক্রান্ত ২৫৫ জনের মধ্যে ইনজেকশন ড্রাগ ব্যবহারকারী ১৮৭ জন, কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৯ জন, সাধারণ শ্রেণির ৩৫ জন এবং যৌনকর্মী ৪ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৬ জন। তিনি বলেন, অনেকেই অজ্ঞাতসারে বা অসচেতনভাবে একে অপরের ব্যবহৃত সিরিঞ্জ ভাগাভাগি করে ব্যবহার করছেন, যার ফলে সংক্রমণ দ্রুত বাড়ছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার জানান, সমাজের নিম্নআয়ের মানুষের মধ্যেই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারের প্রবণতা বেশি। এ কারণেই এইচআইভি আক্রান্তদের বড় অংশ এই শ্রেণির মানুষ। তিনি বলেন, আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মানসিক সহায়তার জন্য নিয়মিত কাউন্সেলিং করা হচ্ছে। একই সঙ্গে ইনজেকশন ড্রাগের ব্যবহার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ ইনজেকশন ড্রাগের সরবরাহ ও বেচাকেনা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদক ব্যবহারের ক্ষতি সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুযায়ী, গত দুই বছরে পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ৯০০ অ্যাম্পুল ইনজেকশন ড্রাগ জব্দ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাতার কার্ডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে সরকারি ভাতার কার্ড দেওয়ার নামে দুস্থ নারীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার সান্তাহার পৌরসভার

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন

সলঙ্গায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নলকা ইউনিয়নের চকমোনাহারপুর এলাকার মৃত আসাদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হতে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র

দোকান দখলের অভিযোগ, তিন যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজার