সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে জটিলতার জেরে ঋণের টাকা শোধ করতে গিয়ে সরকারি ক্যানেলের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে। ঘটনাটি উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, জালালপুর ইউনিয়নের দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. সেলিম ও তার ভাই সুজাবুল আলম সৈয়দপুর গ্রামের একটি সরকারি জলাশয় দুই বছরের জন্য ইজারা নেন। পরে তারা সেটি চার বছরের জন্য সাব-লিজ দেন স্থানীয় হাজী রাসেলকে। কিন্তু সঠিকভাবে পানি না থাকায় মাছচাষে ব্যর্থ হয়ে ক্ষতিপূরণ দাবি করেন রাসেল।

অভিযোগে বলা হয়, টাকা ফেরত না দিয়ে দপ্তরি সেলিম রাসেলকে পরামর্শ দেন জলাশয়ের পাশে থাকা প্রায় ৫০টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করে টাকা নিতে। এরপর রাসেল স্থানীয় গাছ ব্যাপারী আবু তালেবের কাছে গাছগুলো ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। মঙ্গলবার গাছ কাটার সময় ১৭টি গাছ কেটে ফেললে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, অভিযুক্ত সুজাবুল আলম গত বছর ৫ আগস্ট থেকে পলাতক। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেলিমও পালিয়ে যান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরকারি সম্পদ নষ্ট হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, “গাছগুলো অপসারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ বাড়ায়নি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ সরকার সে পথে যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতির

পশ্চিম তীরে দুই বছরে নিহত সহস্রাধিক ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: গাজায় ভয়াবহ আগ্রাসনের আড়ালে অধিকৃত পশ্চিম তীরে চলমান দমন-পীড়নে গত দুই বছরে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে’, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

আন্তর্জাতিক ডেস্ক: যোগাযোগ বিচ্ছিন্নতার (ইন্টারনেট বন্ধ) আড়ালে তেহরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর

পশ্চিমবঙ্গে ৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত নারী: সম্পর্ক সংকট নাকি পালাবার পথ

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় ঘটে চলেছে এক অদ্ভুত সামাজিক প্রবণতা—শত শত গৃহবধূ ঘর ছাড়ছেন নিখোঁজের খাতায় নাম লেখিয়ে। গত পাঁচ মাসে

হাসিনার সময়ের বট বাহিনীর মতো এনসিপির বট একই ভাষায় আমাকে আক্রমণ করছে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বলেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায়