সিরাজগঞ্জে উচ্চস্বরে গান বাজিয়ে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা নাইম হোসেন (২১) কে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতভর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আকাশ (২১), মো. আতিক (২৩) ও মো. নাজমুল হক নয়ন (২৩)। তারা মামলার এজাহারনামীয় আসামি।

মামলার এজাহার অনুযায়ী, রোববার সকালে ওই কিশোরী মাদ্রাসায় যায়। বেলা সাড়ে ১০টার দিকে মাদ্রাসা সংলগ্ন দোকান থেকে কলম কিনতে বের হলে নাইম হোসেন তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে কামারখন্দের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় নাইমের পাঁচ বন্ধু—মো. ইমরান (২১), মো. আকাশ (২১), মো. আতিক (২৩), নাছিম উদ্দিন (২০) ও নাজমুল হক নয়ন (২৩)—সহযোগিতা করে। রেস্টুরেন্টের ভেতরে ধর্ষণের সময় চিৎকার যাতে বাইরে না যায়, সে জন্য উচ্চস্বরে গান বাজানো হয়। বাইরে পাহারায় ছিল অন্য আসামিরা।

ভুক্তভোগীর মা জানান, মাদ্রাসা ছুটি হওয়ার পর মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক অজ্ঞাত ব্যক্তি ফোনে জানান, মেয়েটি অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে আছে। সেখানে গিয়ে তাকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সোমবার অস্ত্রোপচার করা হয়।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান বলেন, “ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।”

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ঘটনাস্থলটি ক্রাইম সিন হিসেবে সিলগালা করা হয়েছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাংলাদেশের অর্থনীতিতে গভীর সংকটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানে চাপ, রাজস্ব ঘাটতি ও রপ্তানি আয়ে ভাটার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ায় বাংলাদেশের অর্থনীতিতে গভীর সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি

রায়গঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায়

গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ,আরেক মামলায় কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সদ্য কারামুক্ত সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জেলগেট থেকে ধরে মারধর করে থানায় সোপর্দ করার পর আরেকটি মামলায় গ্রেপ্তার

এআইয়ের অপব্যবহার জাতীয় নির্বাচনে বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক মাধ্যমের অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয় ছাত্র

দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫

অনলাইন ডেস্ক: ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। ভারতীয়

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

আবদুল জলিলঃ যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’