সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, রোববার সকালে কক্সবাজার থেকে পাবনায় ফেরার পথে হাটিকুমরুল মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। পরে মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা (৪২), যুবদলকর্মী আমিনুল ইসলাম রনি (৪৫) এবং সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মণ্ডল (৪৮)।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা এবং জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম জানান, তারা ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছেন। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ইনসাফের

১৬ বছর পর উন্মুক্তভাবে মাতৃভাষা দিবস পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (২১ ফেব্রুয়ারি), দিবসটি উপলক্ষ্যে এই বছর বিএনপি নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে জড়ো হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির

বরিশালে আওয়ামী লীগ নেতা কাজী কামালের বিরুদ্ধে সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর আওয়ামী লীগ নেতা কাজী মফিজুল ইসলাম কামালের বিরুদ্ধে ঐতিহ্যবাহী বিউটি কমপ্লেক্স দখল ও মালিকপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে। প্রায় ৪০ কোটি টাকা

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ১৩০৮

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার

২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদির হত্যার আসামি গ্রেফতার ও বিচার করতে হবেঃ মাসুদ রানা

আল আমিন হোসেন: ইনক্লাব মঞ্চের মুখোপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এনায়েতপুর থানা শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে মাসুদ রানা

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫: সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আজ রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান