সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  করা হয়েছে। ‘অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই শ্লোগানে সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারীর দিবস উদযাপনের কর্মসূচি আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বগুড়া রোড,বাজার স্টেশন রোড,মুক্তির সোপানের সামনে দিয়ে ঘুরে আবারো কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ। র‍্যালিতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সরকাির বিভিন্ন বিভাগের কর্মকর্তা,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীরা,এনজিও কর্মী ও নারী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
সকাল ১১ টায় কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেম।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,ইসলামি ফাউন্ডেশনের  উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,উন্নয়নকর্মী রইস উদ্দিন,আনোয়ার হোসেন কাজী মাসুদ,সুলতানা পারভীন সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিকনিক-ট্রেনিংয়ের আড়ালে প্রায় ১০০ মুসলিম তরুণ-তরুণীকে ’খ্রিস্টান’ বানানোর ভয়ঙ্কর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী উপজেলার কয়েকটি গ্রাম থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে নারী–তরুণদের পিকনিক/ট্রেনিং টেলিয়ে নিয়ে গিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে একটি সংগঠিত চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার

পহেলা মে থেকে সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার বিকেলে সংগঠনের

খাবার নেই, পেটে ক্ষুধা নিয়েই ঈদের নামাজ পড়লো গাজাবাসী

অনলাইন ডেস্ক: চলমান ইসরায়েলি আগ্রাসন, চরম খাদ্য সংকট ও ধ্বংসস্তূপের মধ্যেই শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করছে গাজাবাসী। ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের

কম্বোডিয়ায় থাইল্যান্ডের এফ-১৬ বিমান হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে কম্বোডিয়ায় বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির একটি সড়কে দুটি বোমা ফেলে থাই এয়ারফোর্সের একটি

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি, জনতার হাতে আটক এসআই লিটন

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে এসে জনতার হাতে আটক হয়েছেন সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দত্ত। রোববার দুপুরে দিকে নোয়াখালী