সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ‘ঠেকিয়ে এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি)। দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

‘দণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহ’র ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামানিক।

মামলার বরাত দিয়ে এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী)। জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম উপজেলার বাড়াবিল গ্রামে গিয়ে বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় করেন।’

দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা ৩টি মোটরসাইকেলে সেখানে গিয়ে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। ওই সময় তারা মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন বিচারক।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করে বিএনপি। দলটি আশা- জাতীয়

গরুর হাটে পকেটমারিতে ধরা ইউপি সদস্য, জনতার পিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পকেটমারির অভিযোগে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে। জানা গেছে, বুধবার

নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম অনিয়মে জড়িত থাকায় স্ট্যান্ড বদলি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত

সলঙ্গার হাটিকুমরুলে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

লুৎফর রহমান: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে সলঙ্গার হাটিকুমরুল বাজারের উজ্জ্বল হোসেন গংদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে

নির্বাহীর যোগসাজশে অনুপস্থিত থেকে দশ মাসের বেতন উত্তোলনের অভিযোগ সুপার আনছারীর বিরুদ্ধে

নজরুল ইসলাম: ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো ১০ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উল্লাপাড়ার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের