সিরাজগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আইয়ুব আলীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী আলহাজ্ব আইয়ুব আলী।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শাহজাদপুরের নবীনবরণ পরিবহনের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, ‘জনপদ সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে তার বিরুদ্ধে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

আইয়ুব আলী বলেন, তিনি দ্বারিয়াপুর মৌজার আরএস ৬৫৫৫ দাগের সাত শতক জায়গা ২০০০ ও ২০০৬ সালে বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে আদালতের সোলেনামার মাধ্যমে একই দাগের আরও তিন শতক জায়গা কিনে মোট দশ শতক ভূমির মালিক হন। উক্ত জমির নামজারি, খাজনা, পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি নিয়মিত পরিশোধ করে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। জায়গাটিতে বর্তমানে নবীনবরণ পরিবহনের গ্যারেজ, অফিস কক্ষ, টিকিট কাউন্টার ও ওয়ার্কশপ রয়েছে।

তিনি আরও জানান, জমির মালিকানা দাবি করে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করলেও এ্যাডভোকেট কমিশনের প্রতিবেদনে তার দখল নিশ্চিত হওয়ায় আদালত তার পক্ষেই রায় দেন। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের নামজারি বাতিল করে ভূমি অফিসও তার পক্ষে রায় দেয়।

সংবাদ সম্মেলনে আইয়ুব আলী অভিযোগ করেন, প্রকৃত কাগজপত্র উপস্থাপন সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তিনি এই সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, কলেজের জায়গা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় মটর মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাইলস্টোনে অগ্নিদগ্ধ শিক্ষার্থী চুয়াডাঙ্গার মাহিয়া আর বেঁচে নেই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া (১৫) আর বেঁচে নেই। বৃ্হস্পতিবার

শাহজাদপুরে আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের স্বপ্ন: পানির নীচে কৃষকের ১শ হেক্টর জমির ধান

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কথা ছিল স্বপ্নের মতো পরম যত্নে লালিত পাকা ধান ঘরে উঠলে ছেলেমেয়ে নিয়ে সারাবছর খেয়ে পড়ে বেঁচে থাকবেন কৃষক মোহাম্মদ আলী। আশা

ফল আসার আগেই ‘বিজয়ী’ ঘোষণা, ধানের শীষ প্রার্থীকে শুভেচ্ছা শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক: ফলাফল ঘোষণার আগেই সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির

বাঁশখালী: মা ছিলেন পাশে কাপড় শুকাতে ব্যস্ত, অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও জোরালোভাবে চলছে পাকিস্তানবিরোধী প্রচারণা। তবে এ নিয়ে ভারতের সাধারণ

ডাকসুতে ভূমিধস জয় ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভূমিধস জয় হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের। একই সঙ্গে