সিরাজগঞ্জে অধ্যাপক নাহরিন ইসলামের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

টকশোতে মিথ্যা ও মানহানিকর বক্তব্য উপস্থাপনের অভিযোগে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর দাখিল করা আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন গাজী টিভির ‘টাইমলাইন বাংলাদেশ’ অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক নাহরিন ইসলাম খান সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

বাদী অভিযোগ করেন, ওই বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ঘটনাটি জামায়াতপন্থী কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি করেছে।

আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী আদেশের জন্য মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে। প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি)

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, গায়ানার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।

সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তার যোগসাজসে আড়াই কোটি টাকার সরকারি জমি হাতছাড়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে চাঞ্চল্যকর এক জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি একজন ব্যক্তির নামে অবৈধভাবে নামজারি

চারটি প্রদেশে ভাগ হচ্ছে দেশ!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনটি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের

ইসরায়েল-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠকে ফিলিস্তিন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন, যা খুবই বিরল একটি ঘটনা। এই সফরে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো