সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সিরাজগঞ্জের ৬টি আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। সর্বোচ্চ মনোনয়নপত্র জমা হয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে ১৩জন এবং সর্বনিম্ন সিরাজগঞ্জ-৩ আসনে ৫জন।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বিএনপি-জামায়াত প্রার্থীসহ মনোনয়নপত্র দাখিল করেন ৭ জন। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ৭ জন। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ৫ জন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৬ জন। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭ জন। সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দেয়।

সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে সেলিম রেজা (বিএনপি), মোছা. মল্লিকা খাতুন (গণঅধিকার পরিষদ), মো. শাহিনুর আলম (জামায়াতে ইসলামী), মো. আব্দুস সবুর (স্বতন্ত্র), নাজমুস সাকিব (নাগরিক ঐক্য), সাব্বির আহমেদ তামিম (এবি পাটি), এবং মো. জহুরুল ইসলাম (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে মুহম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি), মুফতি মুহিববুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম আব্দুল্লাহ আল মামুন (বাসদ), মো. সোহেল রানা (জনতার দল), মো. আনোয়ার হোসেন (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি) ও মোহাম্মদ মাহফুজুর রহমান (গণ অধিকার পরিষদ ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসন মোহাম্মদ আব্দুস সামাদ (জামায়াতে ইসলামী), মো. আয়নুল হক (বিএনপি), মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র), মুহা: আব্দুর রউফ সরকার (খেলাফত মজলিস) ও মো: ফজলুল হক (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এম আকবর আলী (বিএনপি), মো. আলমগীর হোসাইন (স্বতন্ত্র), মো. হিল্টন প্রামানিক (জাতীয় পার্টি), মো. আব্দুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আব্দুল হাকিম (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি) ও মওলানা রফিকুল ইসলাম খান (জামায়াতে ইসলামী)।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আমিরুল ইসলাম খান আলীম (বিএনপি), মো. আলী আলম (জামায়াতে ইসলামী), মুফতি নুরুন নাবী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আকবার হোসেন মোল্লা (জাতীয় পার্টি), গোলাম মওলা খান বাবলু (স্বতন্ত্র) মো. মতিয়ার রহমান (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি) ও ইউসুফ আলী (গণ অধিকার পরিষদ)।

সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনে এম এ মুহিত (বিএনপি), মো. শফিকুল ইসলাম (বিএনপি), মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র), মো. মোশারফ হোসেন শহিদুল (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. আনোয়ার হোসেন (বাসদ), ইলোরা খাতুন (জেএসডি), মো. ওয়াসিক ইকবাল খান মজলিস (স্বতন্ত্র), আবু জাফর মো. আনোয়ার শাদাত (এবি পার্টি), মিসবাহ উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম সাইফ মুস্তাফিজ (জাতীয় নাগরিক পার্টি), মো. মিজানুর রহমান (জামায়াতে ইসলামী), মোক্তার হোসেন (জাতীয় পার্টি) ও আসাদুল ইসলাম (আমজনতার দল)।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর ইসলাম সংবাদকর্মীদের জানান, সিরাজগঞ্জের ছয়টি আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস 

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র

বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে

দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধর করলেন সেচ্ছাসেবক দল নেতা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ না পেয়ে দুই শিক্ষককে মারধর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের

সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা। শনিবার সন্ধ্যায় সিলেটে তাফসির মাহফিলে বক্তব্যকালে

শীর্ষ সন্ত্রাসী ‘সুব্রত বায়েন’ ও ‘মোল্লা মাসুদ’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন ওরফে ফতেহ আলি ও মোল্লা মাসুদ সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে জেলা সদরের কালিশংকরপুর