সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানাজায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলমসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ-২ আসনে জনতা দলের মো. সোহেল রানার ঋণ খেলাপি হওয়ার অভিযোগে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ সরকারের কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ ও জাতীয় পার্টির মো. ফজলুল হকের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রোববার (৪ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া) এই আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী আব্দুল হাকিম ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) এই আসনেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ আসনে দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমান এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) এই আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে দলীয় মনোনয়ন না থাকলেও দলের নামে মনোনয়নপত্র দাখিল করায় জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল ইসলাম ছালামের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও একই কারণে স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিন শনিবার সিরাজগঞ্জ–১, ২ ও ৩ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আজ রোববার সাতজনসহ মোট বাতিল হলো ১৩ জনের মনোনয়ন। এতে বর্তমানে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

থানা অবরোধ মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

রেজাউল ইসলাম হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জয়কে

৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত

কারাগার নয়, যেন ভিন্ন এক জগৎ: বই, গান আর প্রযুক্তির ‘বিশেষ’ বন্দিজীবন

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাধন চন্দ্র মজুমদার, হাসানুল হক ইনু, শাজাহান খান, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, এ বি এম তাজুল ইসলাম, ফরহাদ

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ

প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়িতে পুলিশের তল্লাশিতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া