সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুইবারের এমপি হয়েও সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জ-৬ আসনের মো. নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিয়া মারা গেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল ইসলাম চাঁন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তার মৃত্যুতে কৈজুরী ইউনিয়নবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হবে।

১৯৩৫ সালে কৈজুরী গ্রামে জন্মগ্রহণ করেন আলহাজ মো. নূরুল ইসলাম তালুকদার। তার ছদ্ধনাম ছিল জ্বালামুখ। তিনি গ্রামের স্কুলে প্রাইমারি, সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ১০ বছর সরকারি চাকরি করেন। চাকরি জীবনে তিনি সততার জন্য পুরস্কৃত হন। এলাকার জনগণের সেবা করার ব্রত নিয়ে তিনি চাকরি ছেড়ে দিয়ে পল্লী উন্নয়ন সমিতির হাল ধরেন।

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৭৩ সালে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পল্লী বিদ্যুতের পরিচালক হন। ১৯৮৪ সালে দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হন।

১৯৮৬ জাতীয় পার্টির মনোনয়নে বিলুপ্ত হওয়া সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসনে ১৯৮৬ সালেও তিনি নির্বাচিত হন। তার জীবনে অর্জিত সবটুকু অর্থ এলাকার উন্নয়নের কাজে ব্যয় করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জরুরিভিত্তিতে ইরানের রাজধানী খালি করতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জরুরিভিত্তিতে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্ট তিনি এ কথা বলেন।

রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ মে ২০২৫: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজধানী ঢাকাসহ

একীভূত পাঁচ ব্যাংক নিয়ে যে বার্তা দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের সংকট কাটাতে এবং ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান

জামায়াত ছাড়া দেশের মানুষের জানমাল নিরাপদ নয় মাওলানা রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ছাড়া কোনো দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশের মানুষের জানমাল ও

রফতানি উন্নয়ন ব্যুরো তথ্য: টানা নিম্নমুখী রফতানি, মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের

বিতর্কিত লোগো সরাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাম্প্রতিক দুটি বৈঠকে নতুন একটি লোগো দেখা যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা