সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীরসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আফরোজা হক খানের আবেদনের পর মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন তানভীর শাকিল জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুর এবং প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ব্যক্তিগত সচিব মীর মোশাররফ হোসেন।

আদালতে দাখিলকৃত আবেদনে দুদক জানায়, অভিযুক্তরা নিজেদের এবং সহযোগীদের নামে থাকা ব্যাংক হিসাবে আর্থিক লেনদেন করেছেন এবং জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন করেছেন। তদন্তের স্বার্থে গঠিত টিমের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা দেশত্যাগের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, তাই তাদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়।

তানভীর শাকিল জয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০২০ সালের উপনির্বাচন এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে পুনরায় জয়ী হন। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদি আরবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা

ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন,

সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক: জুবায়ের আহমেদ: প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে সম্পৃক্ত থেকে আলাদা অফিস নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেন রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর!

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫

বাঁশখালীতে তলাবদ্ধ ঘরে রহস্যজনক অগ্নিকান্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে জানা

জামায়াত-এনসিপি সমঝোতা দুই সাবেক উপদেষ্টায় আটকা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামায়াতে ইসলামী। দলটির বক্তব্য– প্রার্থী করলে দুই