সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ পেলো জাতীয় প্রতিভা অন্বেষণ পুরষ্কার

আবদুল জলিলঃ বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস আয়োজিত কাব স্কাউট, রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এর সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ। তিনি ইউনিট, জেলা ও বিভাগে উত্তীর্ন হয়ে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণে ময়মনসিংহ বিভাগের হয়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন।
এনামুল হক শ্রাবণ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল কাশেম সরকারের পুত্র এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী।

এর আগে গত বছর ৩১শে জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এ সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে শ্রাবণ সরকার। গত বছরের জুলাইয়ে পুরস্কার বিতরনীর কথা থাকলেও দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে তা স্থগিত হয়ে যায়। গত ১৪ ই মে রাজধানী ঢাকার স্কাউট সদর দপ্তরে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী শ্রাবণ সরকারের হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

শ্রাবণের এমন কৃতিত্বে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীগণ অনেক খুশি। তারা শ্রাবণের এমন কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুভূতি ব্যক্ত করে আজ (২১ মে) শ্রাবণ সরকার বলেন, আসলে প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করাটা সহজ ব্যাপার নয়। অনেক কাঠখড় পুড়িয়ে নিজেকে প্রস্তুত করে তবে এ পথে সাফল্য আসে। আমি চেষ্টা করেছিলাম। আমার সহপাঠি, বন্ধু বান্ধব আমার শিক্ষকগণসহ অনেকেই আমাকে এপথে অনুপ্রেরণা জুড়িয়েছে। আগামীতে আরও বড় কোন মঞ্চে সফল গতে তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।
এদিকে শ্রাবণের এমন সাফল্যে তার গ্রামের বাড়ির বাবা মা, বন্ধু বান্ধব, স্কুল শিক্ষক সবাই অনেক খুশি। তারাও তাদের সন্তানের সাফল্যকে ধরে রাখতে সবার দোয়া কামনা করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানি ড্রোন হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোনের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর আত্মরক্ষায় সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে দুই শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। ইরানের শাহেদ ড্রোন ২০২২

সিরাজগঞ্জে পাঁচ আসনে পরাজয়, তবু ভোটে রেকর্ড গড়েছে জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে একটি আসনে পোস্টাল ব্যালটে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি পাঁচটি আসনে দলটি ও তাদের

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন)

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী