সিরাজগঞ্জের মিষ্টি আলু বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে এ অঞ্চলের কৃষক। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৩৮০ হেক্টর জমিতে লাভজনক মিষ্টি আলু চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে কাজিপুর, বেলকুচি, কামারখন্দ, শাহজাদপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এ চাষাবাদ বেশি হয়েছে।

খরচ কম ও লাভ বেশি হওয়ায় এবারো মিষ্টি আলু চাষাবাদে ঝুকে পড়েছে কৃষকেরা। এ চাষাবাদ যমুনা ও শাখা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলেই বেশি হয়ে থাকে। সিরাজগঞ্জ সদর উপজেলায় বাগবাটি ও খোকশাবাড়ি ইউনিয়নে এবার ২৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। এরমধ্যে বাগবাটি ইউনিয়নের মরা ইছামতী নদীর বুক জুরে মিষ্টি আলু চাষে সবুজের দৃশ্য ছড়িয়ে পড়েছে। এ নদীর বুকেই প্রায় ৫০ বিঘা জমিতে মিষ্টি আলু রোপণ করা হয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, অগ্রহায়ন মাসে জমিতে মিষ্টি আলুর বীজ রোপণ করা হয় এবং কয়েক মাস পরেই এ ফসল উত্তোলন করা হয়। ধানসহ অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি আলু চাষে লাভ বেশি। এ চাষাবাদে পরিশ্রম ও খরচ কম লাভ বেশি। আবহাওয়া অনুকুলে থাকলে জমি থেকে মিষ্টি আলু উত্তোলন করা যায়।

এ আলু হাট-বাজারে দামও ভালো পাওয়া যায়। বিশেষ করে ব্যবসায়ীরা এ আলু ভালো দামে ক্রয় করে এবং তারা বিদেশে রপ্তানি করে থাকে প্রতিবছর। এবারো এ আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা রয়েছে। এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, এবারো সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এ চাষাবাদে কৃষকদের পরামর্শও দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভজনক এ আলু উত্তোলনে খুশি হবে কৃষকেরা। ক্যান্সার প্রতিরোধে এ মিষ্টি আলু খুবই উপকারি। এজন্য দেশের চাহিদার পাশাপাশি বিদেশেও এ আলুর চাহিদা রয়েছে। প্রতিবছর চীন ও জাপানসহ বিভিন্ন দেশে এ আলু রপ্তারি করা হয়ে থাকে বলে তিনি উল্লেখ করেন। ###

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিয়ে করার ৪ দিনের মাথায় ধর্ষণের অভিযোগে চিকিৎসক আটক

বিয়ে করার ৪ দিনের মাথায় ধর্ষণ মামলায় জেলে যেতে হলো পল্লী চিকিৎসক শাহিন আলীকে (৪০)। আর ওই মামলাটি করেছেন দশ বছর ধরে তার সাথে প্রেম

রোহিঙ্গা বেড়ে ১০ লাখ ছাড়াল, মানবিক সহায়তায় সঙ্কট

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নিপীড়নের কারণে গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা

ইউনূসের বদলে আমজনতার তারেক ‘প্রধান উপদেষ্টা’ হলে ভালো চালাতে পারতেন: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: ড. ইউনূসের সময়টিতে যত টাকা ছাপা হয়েছে, মুদ্রার মান যেভাবে কমেছে, আইন-শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, সেটি বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া রীতিমতো ‘পুলসিরাত’ পার

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে

মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক: জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ। মঙ্গলবার

রাশিয়ায় বাজা সম্পাদকসহ ৫ সাংবাদিক আটক, গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগ

অনলাইন ডেস্ক: রাশিয়ায় পুলিশসংক্রান্ত গোপন তথ্য গণমাধ্যমে ফাঁসের অভিযোগে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘বাজা’র সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বাজা এক