সিরাজগঞ্জের বেলকুচিতে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা হয় ঈদ উপলক্ষে আনন্দ মিছিল। সেই মিছিলে ছিল হাতি, ঘোড়ার টমটম গাড়ি। নানা সাজে সজ্জিত বিভিন্ন বয়সী মানুষ এই মিছিলে অংশ নেয়। আয়োজকদের দাবি, সুলতানি মোঘল আমলে ওই অঞ্চলে এভাবেই ঈদে আনন্দ মিছিল বের হতো।

আজ সোমবার (৩১ মার্চ), ঈদুল ফিতরের নামাজের পর বাংলাদেশ নাগরিক পাটির (এনসিপি) আয়োজনে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।’

মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. ইফতেখার আলম আসাদ, বৈষম্যবিরোধী আন্দোলন বেলকুচির ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহিন সরকার বলেন, আমাদের উদ্দেশ হলো, হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা। এই ঈদ আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,

চৌহালী ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম,দলীয় নেতার স্বাক্ষর,সুবিধাভোগীর নাম-ঠিকানাও উধাও!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২ নং স্থল ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিতরণে চরম অনিয়মের অভিযোগ