সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে অস্ত্র আইনে গোপাল চন্দ্র (৪৫) নামের এক অস্ত্র ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারী), দুপুরে সিরাজগঞ্জের যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।’

সিরাজগঞ্জের যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি মোঃ হাদীউজ্জামান সেখ (হাদী) জানান, অস্ত্র মামলার রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামী রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়, সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপাল সুত্রধরকে আটক করলেও অপর আসামী রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপাল চন্দ্রের দেহ ও সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্ধ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাম প্রদান করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় ২০১০ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া

টঙ্গী‌তে ৩৬ ঘন্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি: টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারী ফারিয়া তাসনিম জোতির লাশটি ৩৬ ঘন্টা পর উদ্ধার করা

ফের শাহবাগ অবরোধ করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টম দিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম

কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল

অনলাইন ডেস্ক: কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই

ক্ষমতায় নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচন চাই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমি ক্ষমতার জন্য নির্বাচন চাই না, ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে

গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন হামজা 

রাসেল চৌধুরী (হবিগঞ্জ প্রতিনিধি) হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা