সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক সেবন করে বাড়িঘর ভাঙ্গচুরের অভিযোগ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবন করে বাড়ি ঘর ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের শ্রী দেবাসিশ চন্দ্রর বাড়িতে।,
শ্রী দেবাসিশ চন্দ্রের ছেলে কার্তিক অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমাদের বাড়ির পাশে কালীপূজা অনুষ্ঠিত হচ্ছিল। পরিবারের সবাই সেখানে ছিলাম। আমার মা হঠাৎ রাত ১২ টার দিকে শরীর খারাপ হয়ে পড়লে আমি মাকে বাড়িতে রেখে পূজা দেখতে যাই। কিছুক্ষণ পরে মা আমাকে ফোন দিয়ে বলে যে বাড়ির গেটে এসে কে যেনো লাঠি দিয়ে ভাঙ্গচুর করছে। সেখানে আমি দৌড়ে গিয়ে দেখি তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মাদক সেবন করে বাড়ির গেটে লাঠি দিয়ে ভাঙ্গচুর করছে। আমি বাঁধা দিলে আমাকে মারধর করে। তখন আমি চিৎকার করলে স্থানীয় লোকজন আমাকে রক্ষা করে তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে সাব্বিরের পরিবারের লোকজন বিচার দিবে বলে তাকে বাসায় নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, পৃর্বেও সাব্বির আহমেদ মাদক সেবন করে অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে।,
এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ বলেন, এবিষয়ে অনেকে ফোন দিয়ে জানিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সে যদি এমন ঘটনা ঘটায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে

চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদর উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ অক্টোবর) সকালে

সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে জটিলতার জেরে ঋণের টাকা শোধ করতে গিয়ে সরকারি ক্যানেলের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক