সিরাজগঞ্জের তাড়াশ পরকীয়া সম্পর্কের জেরধরে সংঘর্ষ : প্রেমিক নিহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জের ধরে প্রেমিক আয়নাল হক (৪৫) নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিজগঞ্জের তাড়াশ উপজেলা দেশীগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের (৩৫) সাথে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের(৪৫) দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিলো।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিহত আয়নাল হক তার প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করে। ঘটনাটি টের পেয়ে সাকিরুনের বাবা, ভাই ও প্রতিবেশীরা মিলে আটক করে আয়নাল কে বেধড়ক মারপিট করে ছেড়ে দেয়। আহত আবস্থায় আয়নাল পুণরায় তার পরিবারের লোকজন নিয়ে সাকিরুনে বাড়িতে আক্রমণ করতে আসলে দ্বিতীয় দফা সংঘর্ষে আয়নাল হক গুরুতর জখম হোন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে, রাত তিন টায় সে মারা যায়।

এ ঘটনায় পুলিশ সাকিরুন খাতুনের ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭) কে গ্রেফতার  করেছে।

তাড়াশ থানার অফিসার-ইন -চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজন কে গ্রেফতার করা হয়েছে।  নিহতের পরিবারে পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে দাবি তুলুন: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমনের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ

ইসরায়েলের প্রযুক্তি পার্কে হামলা, মাইক্রোসফট কার্যালয় ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিরশেভা প্রযুক্তি পার্ক, মাইক্রোসফট কার্যালয় এবং ইসরায়েলি সামরিক শাখার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানি হামলার পর বিরশেভার কেন্দ্রীয় রেল স্টেশন সাময়িকভাবে

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত

আন্দোলনে নৈরাজ্য

ঠিকানা টিভি ডট প্রেস: আন্দোলনের কারণে রাজধানীজুড়ে এখন ব্যাপক নৈরাজ্য চলছে। প্রতিদিনই রাজপথে দেখা যাচ্ছে কোনো না কোনো আন্দোলন কর্মসূচি। এসবের মধ্যে রয়েছে মিছিল-সমাবেশ, অবরোধ,

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

ডেস্ক রিপোর্ট: আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যারা ছাত্রদের

হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব তথ‍্য পাঠানো হচ্ছে’, কনক সরওয়ারের অভিযোগ

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা থেকে সরে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আন্দোলনে চলা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী