সিরাজগঞ্জের তাড়াশে ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি, খাজনা বাড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিদিমাগুরা গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম জানান, তার প্রবাসী ভাইয়ের নামে থাকা জমির হোল্ডিং নম্বর ৩৩৪-এর খাজনা পরিশোধের জন্য তিনি প্রায় দেড় বছর ধরে সংশ্লিষ্ট ভূমি উপসহকারীর কাছে ঘুরছেন। এ সময় ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশ ইচ্ছাকৃতভাবে জমির শ্রেণী পরিবর্তন করে ১০ টাকার খাজনার পরিবর্তে ১০ হাজার টাকা নির্ধারণ করেন এবং তা সংশোধনের জন্য ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে দিনের পর দিন বিভিন্ন অজুহাতে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই ধরনের অভিযোগ করেছেন বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস ছাত্তার। তিনি জানান, নামজারি সংক্রান্ত কাজে গেলে তাড়াশ সদর ভূমি উপসহকারী তাকে প্রায় এক মাস ঘুরিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় তার জমির খাজনা বেআইনিভাবে দ্বিগুণ করে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি সেবার প্রতি আস্থা কমে যাচ্ছে। নাম প্রকাশে একজন ব্যাক্তি জানান, তিনি প্রতিটি কাজে রেট ফিক্সড করে দিয়েছেন, টাকা না দিলে সে কাজ করে না বরং গ্রাহকদের ঘুরায়। এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্ত ভূমি উপসহকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের ন্যায্য খাজনা ও নামজারি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। অভিযুক্ত আরিফুল ইসলামের সাথে কথা বলতে চাইলে সে কথা বলতে রাজি হয়নি, বরং সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

ডেস্ক রিপোর্ট: অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা (রোডম্যাপ) এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না। কর্মপরিকল্পনা চূড়ান্ত অনুমোদন না হওয়ায় সেটি

এনআইডি সংশোধনে ‘ক্র্যাশ প্রোগ্রাম’, ৩০ জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় গতিশীলতা আনতে নির্বাচন কমিশন (ইসি) দেশজুড়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে। এতে জেলা পর্যায়ে কর্মকর্তাদের বাড়তি ক্ষমতা দিয়ে

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান এবং

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা

পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” পাল্টা সাইবার আক্রমণ চালিয়েছে ভারতের ওপর

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” নামে একটি বড় পরিসরের সাইবার পাল্টা আক্রমণ চালিয়েছে । পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাইবার ইউনিট পরিচালিত

আড়ং লাবাং এ পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগ এক ক্রেতার

নিজস্ব প্রতিবেদক: আড়ং ডেইরি ফার্মেন্টেড মিল্ক লাবান। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পানীয় হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এটি হাড়ের ক্ষয় রোধ