সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছী মৎস চাষ প্রকল্পে মাছ ধরা কে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও শিশু সহ আহত ৩০

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একটি বিবদমান পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে  নারী ও শিশু সহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জন কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল নয়টায় এ ঘটনা  সংঘটিত হয়েছে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুর প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্য নিয়ে দ্ব›দ্ব দেখা দেয়।  এ নিয়ে উভয় পক্ষ মাছ ছাড়ার দাবি জানায়। আজ সকালে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে তার লোকজন মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকেরা বাধা দেয়। এতে দুপক্ষই ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে এক অপরকে আক্রমণ করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ আহত হয়।

এ সংবাদ লেখা পর্যন্ত তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে।

মুমুর্ষূ অবস্থায় রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০), লজরুল ইসলাম (৪৫) কে ঢাকায় পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাড়াশ হাসপাতালের ডা: শ্যামল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাড়াশ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলার পর প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হিন্দু-মুসলিম ঐক্যে মানববন্ধন, পুকুর দখলচেষ্টার বিরুদ্ধে একস্বর প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) আসরের নামাজ শেষে উপজেলার দেশীগ্রাম

কামারখন্দে ফসলি জমি দখল করে পাকা রাস্তা নির্মাণের অভিযোগ, ভূমি মালিকদের 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪ নং রায়দৌলতপুর ইউনিয়নের অধীন শ্যামপুর গ্রামে অনৈতিক ও নিয়মবহির্ভূতভাবে পাকা রাস্তা নির্মাণের  অভিযোগ উঠেছে। এতে ভূমি মালিকদের চাষাবাদকৃত

সিরাজগঞ্জে জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে ইমামকে চাকরিচ্যুতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে

ওয়াসা ও এলজিইডি: তাজুলের ‘ঘুষের খনি’

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের সময়কালে ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হয়ে ওঠে

সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন’

নিজস্ব প্রতিবেদক: সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টাদের পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৩

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন