সিরাজগঞ্জের কাজীপুরে ছয় ইউনিয়ন নিয়ে পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী–কাজীপুর মহাসড়কের ব্রাম্মনজানী বাজার এলাকায় যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে এক ঘণ্টার জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। অংশগ্রহণকারীরা নতুন উপজেলা গঠনের দাবিতে স্লোগান দেন।
আয়োজক কমিটির নেতা প্রকৌশলী মাহবুবুর রহমান সমুন জানান, নদী দ্বারা চিরতরে বিচ্ছিন্ন পূর্বপাড়ের চরাঞ্চলের দুই লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে তারা বঞ্চনার শিকার। নতুন উপজেলা গঠনের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মানববন্ধনে নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলতাফ হোসেন, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও আব্দুল বাকি বিএসসি বক্তব্য রাখেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা গঠনের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তবে এখনও প্রশাসনিক কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মোট ৪৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্য ৫৪৭ জনের অনুপস্থিতিতে

গুমের শিকার ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের, ২২ শতাংশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক

হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, শুধু

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান,ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি

সরকারি বস্তা বদলে চাল পাচার, বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক