সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে।

এটা বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে।

তিনি বলেন, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে। একইসঙ্গে ছাত্র-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে।

মঙ্গলবার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলার সরকারি বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, খুলনা বিভাগের ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে।

মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না বলেও তিনি সতর্ক করে দেন।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে। বদলি বাণিজ্যও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ওসিদের ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। তবে তদবির প্রথা এখনো বন্ধ হয়নি। অনেকেই তদবির করেন। উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। যাদের অনেককে আমি চিনিও না। ফলে আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা নাস্তা খাওয়াবেন। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক

রাতের আঁধারে মানবতার আলো, শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে ইউএনও আব্দুল খালেক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কনকনে শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। শনিবার গভীর রাতে

বন্ধুকে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (২৮

আমি যা বলছি পোড়াতে, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন: তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক

চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে কালি, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম

কোন ষড়যন্ত্র: চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসু’র সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, কোন ষড়যন্ত্র – চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস